মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে বক্তারা বলেছেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর পৃথিবীতে আগমন সমগ্র বিশ্ববাসীর জন্য সর্বশ্রেষ্ঠ রহমত। রাসুলুল্লাহ'র আদর্শ, সুন্নাহ ও মানবিক গুণাবলি অনুসরণের মাধ্যমেই মানবজাতীর ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি লাভ করা সম্ভব।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদে মাগরিব মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সংগঠনের মহাসচিব মো. শহিদুল ইসলাম ও হাফেজ মো. আবু সৈয়দের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন মালঘর আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার সহ-সুপার ও শিলাইগড়া তৈয়বিয়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাম সিদ্দিকী এবং মিয়া বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা আরিফুর রহমান আল-কাদেরী।
মাহফিলে মিলাদ, কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন বখশে আলী ফৌজদার জামে মসজিদের খতিব মাওলানা মো. আবুল কাশেম। পবিত্র কোরআন তেলাওয়াত করেন বখশে আলী ফৌজদার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আবদুল মালেক। নাতে রাসুল (সা.) পরিবেশন করেন মিয়া বাড়ী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল মালেক। এ সময় উপস্থিত ছিলেন তৈয়বিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নুর মোহাম্মদ।
মাহফিলে মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের প্রতিষ্ঠালগ্ন থেকে দায়িত্ব পালনকারী মরহুম নেতৃবৃন্দের
রুহের মাগফিরাত কামনা এবং বিভিন্ন সময়ে সংগঠনের দায়িত্ব পালনকারী নেতৃবৃন্দের জন্য দোয়া করা হয়। এছাড়া,এলাকাবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।