১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদআন্তর্জাতিকবিশ্রামের দিনে বিজ্ঞাপনের শুটিংয়ে সাকিব

বিশ্রামের দিনে বিজ্ঞাপনের শুটিংয়ে সাকিব

দলের বিশ্রামের দিন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান করেছেন বিজ্ঞাপনের শুটিং। চট্টগ্রামের ঐতিহাসিক দর্শনীয় স্থান সিআরবিতে গত ২৯ মার্চ একটি বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যাপক সময় ব্যস্ত ছিলেন সাকিব। সাকিবের শুটিংয়ে একটি ফুল বিক্রেতা শিশুর চরিত্র আছে। গাড়িতে বসা সাকিবের কাছে ফুল বিক্রি করতে দেখা যায় তাকে। পরে সাকিব সেই শিশুটির জন্য উপহার এবং ইফতার সামগ্রী কিনে দেন। এমন একটা থিম নিয়ে করা হচ্ছে বিজ্ঞাপনটি। বিষয়বস্তু নিয়ে কিছু না বললেও জানা গেছে একটি মুঠোফোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন সাকিব।

বাংলাদেশ দলের বিশ্রামের দিনে অনুশীলনে ঢিলেঢালা ভাব নিয়ে এসেছিল আইরিশরা। সোমবারের ম্যাচ খেলা কোনো ক্রিকেটারই অংশ নেননি অনুশীলনে। এর বাইরে যোগ দিয়েছেন টেস্ট দলের সদস্যরাও।

সর্বশেষ