২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদআশপাশবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্পিকারের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্পিকারের শ্রদ্ধা

জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর স্পিকার সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

সর্বশেষ