২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজানা-অজানাঅবাক করা তথ্যগুলো

অবাক করা তথ্যগুলো

অনলাইন ডেস্ক

একজন মানুষের পক্ষে এক জীবনে পুরো বিশ্বের সকল কিছু দেখা সম্ভব নয়। তেমনি সকল অজানা তথ্যও জানা সম্ভব নয়। তাই অজানা তথ্য যতোই জানা যায় ততোই রোমাঞ্চ জাগে। তেমনই ১৫ টি অজানা তথ্য জেনে নিন।
১. হিমবাহ হচ্ছে তুষারের নদী। যা হালকা বরফ এবং গ্রীষ্মকালেও খুব বেশি গলেনা। তাই তুষারের নদী চিরকাল টিকে থাকে। এই হিমবাহ বিশ্বের প্রায় ৬৯ ভাগ সুপেয় পানি ধরে রেখেছে।

২. বাতাস প্রবাহিত হয় নির্দিষ্ট গতিতে। কিন্তু সবচেয়ে দ্রুত প্রবাহিত বাতাসের গতি ২৫৩ মাইল।

৩. ১৯৫৯ সালে যুক্তরাষ্ট্রের ৫০তম অঙ্গরাজ্য হিসেবে হাওয়াই  অন্তর্ভুক্ত হয়। এই রাজ্য থেকে বিশ্বের সবচেয়ে চমৎকার রংধনু দেখা যায়।

৪. গ্রীনল্যান্ডে বরফের ১.৪ কিলোমিটার নিচে জীবাশ্ম আকারে বৃক্ষরাজি আছে।

৫. ২০২০ সালে সমুদ্র তলদেশে প্রায় ৪শ প্রজাতির নতুন জলজ প্রাণীর সন্ধান পাওয়া যায়।

৬. হিমালয় পর্বতমালা তিব্বতীয় মালভূমি থেকে ভারতীয় উপমহাদেশকে পৃথক করেছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারে করে দেখা যায়, বর্তমানে হিমালয়ের উচ্চতা ২৯০৩১.৬৯ ফিট। ১৮৫৬ সালের এর উচ্চতা ছিল ছিল ২৯০০২ ফিট।

৭. জলবায়ু পরিবর্তন বিষয়ক এক গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন প্রজাতির ফুলের রঙও বদলে গেছে।

৮. বিশ্বে প্রতি সেকেন্ডে চারটি শিশুর জন্ম হয়।

৯. উত্তর কোরিয়া ও কিউবায় সারাবিশ্বে জনপ্রিয় পানীয় কোকা কোলা বিক্রি হয় না।

১০. ১৮৫০ সালে ক্যালিফোর্নিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের ৩১তম অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। জনসংখ্যায় ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য। আয়তনে এটি যুক্তরাষ্ট্রের তৃতীয় অঙ্গরাজ্য। বিশ্বের সব মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দাড়ালে ক্যলিফোর্নিয়ায় জায়গা সংকুলান হয়ে যাবে।

১১. বর্তমানে বিশ্বে জমজ সন্তান জন্ম দেওয়ার মাত্রা বেড়েছে।

১২. ঝাল পরিমাপক যন্ত্র স্কোভাইল স্কেলের তথ্য অনুযায়ী, ড্রাগন ব্রেথ মরিচে ঝালের মাত্রা ২.৪৮ মিলিয়ন পানির ফোটার সমপরিমাণ। এই মরিচ এতটা ঝাল, যা মৃত্যুর কারণও হতে পারে।

১৩. বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ইন্দোনেশিয়ার জনগণ সবচেয়ে খাটো আকৃতির হয়ে থাকে।

১৪. জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তিতে একদিনে সবচেয়ে বেশি সংখ্যক দেশ স্বাক্ষর করেছে।

১৫. অ্যান্টার্কটিকায় এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে ঠান্ডা তাপমাত্রা ছিল -১৪৪ ডিগ্রি ফারেনহাইট।

সর্বশেষ