১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদআনক্যাটাগরিমে দিবসে সত্যিকারের নায়কদের নিয়ে সাকিবের বার্তা

মে দিবসে সত্যিকারের নায়কদের নিয়ে সাকিবের বার্তা

আজ মহান মে দিবস। সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। আজকের এই দিন শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন। আর সমাজের সত্যিকারের নায়কদের মে দিবসের শুভেচ্ছা জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান।

নিজের ফেসবুকে এ বিষযে একটি স্ট্যাটাসও দিয়েছেন তিনি।

স্ট্যাটাসে সাকিব লেখেন, ‘খেলার মাঠের রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে বহুতল ভবন নির্মাণ পর্যন্ত, আমাদের মাঝে এক দল মানুষ আছেন যারা সমাজ ও মানবতার উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই মানুষগুলো আমাদের সমাজের সত্যিকারের নায়ক।

আজ মে দিবসের এই বিশেষ দিনটি উপলক্ষে, আমি বিনম্র শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই আমাদের এই নায়কদের প্রতি। সবাইকে মে দিবসের শুভেচ্ছা।’

সর্বশেষ