১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজাতীয়হাইকোর্টে ১৬ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি

হাইকোর্টে ১৬ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে বিচার কাজ পরিচালনার জন্য ১৬টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রোববার থেকে এসব বেঞ্চ বিচারকাজ পরিচালনা করবেন। এ বিষয়ে গত ৩০ মার্চ প্রধান বিচারপতির নির্দেশনা দেওয়ার নোটিশ সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নোটিশে বলা হয়, আমি নির্দেশ করছি যে, আজ ২ এপ্রিল রোববার সকাল সাড়ে দশটা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য বেঞ্চগুলো গঠন করা হলো।

বেঞ্চগুলো হলো- বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ (একক), বিচারপতি মো. আতাউর রহমান খান (একক), বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাহবুবউল ইসলাম (দ্বৈত বেঞ্চ), বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেল (দ্বৈত বেঞ্চ), বিচারপতি মো. রুহুল কুদ্দুস (একক), বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলম (দ্বৈত বেঞ্চ), বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী (দ্বৈত বেঞ্চ), বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আলী (দ্বৈত বেঞ্চ), বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াত (দ্বৈত বেঞ্চ), বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. বজলুর রহমান (দ্বৈত বেঞ্চ), বিচারপতি খিজির আহমেদ চৌধুরী (একক বেঞ্চ), বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এসএম মনিরুজ্জামান (দ্বৈত বেঞ্চ), বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাহমিদা কাদের (দ্বৈত বেঞ্চ), বিচারপতি এসএম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিন (দ্বৈত বেঞ্চ) এবং বিচারপতি মো. আখতারুজ্জামান (একক বেঞ্চ)।

সর্বশেষ