১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদআনক্যাটাগরি৯২ বছর বয়সে রুপার্ট মার্ডখ বিয়ে করছেন

৯২ বছর বয়সে রুপার্ট মার্ডখ বিয়ে করছেন

বিরানব্বই বছর বয়সে বিয়ে করতে চলেছেন মিডিয়া মোগল রুপার্ট মার্ডক। এই নিয়ে পঞ্চমবার। ইতিমধ্যে এনগেজমেন্টের কথা ঘোষণা করে দিয়েছেন রুপার্ট। পাত্রী অ্যান লেসলি স্মিথ একসময় পুলিশের চাকরি করতেন। এখন তার বয়স ৬২ বছর।

এই বয়সে বিয়ে নিয়ে কী বলছেন মার্ডক? তার দেশের সংবাদমাধ্যমকে ব্যবসায়ী বলেন, ‘‘আমি ভীষণ নার্ভাস ছিলাম। আমি আবার প্রেমে পড়তে ভয় পেতাম… কিন্তু এটাই শেষবার। এবার ভালো হবে। আমি ভীষণ খুশি।’ আগামী গ্রীষ্মেই বিয়ে করে নেয়ার পরিকল্পনা নিয়েছেন মার্ডক।

বছরখানেক আগে চতুর্থ পত্নী জেরি হলের সাথে বিচ্ছেদ ঘোষণা করেন মার্ডক। জেরির সাথে তার বিয়ে হয়েছিল ২০১৬ সালে। ওই বিচ্ছেদের ফলে মার্ডকের মালিকানাধীন ফক্স নিউজ, দ্য ওয়াল স্ট্রিট জার্নালের মতো বড় বড় গণমাধ্যমের ভেতরে চাঞ্চল্য সৃষ্টি হয়।

বিপুল সম্পত্তির মালিক মার্ডকের হবু স্ত্রীর সাবেক স্বামী চেস্টার স্মিথ ছিলেন গায়ক। পাশাপাশি ব্যবসায়ী ছিলেন। ২০০৮ সালে তার মৃত্যু হয়। মার্ডকের সাথে এনগেজমেন্টের পর লেসলি বলেন, ‘আমাদের দু’জনের জন্য এটাই ঈশ্বরের উপহার। গত বছরের সেপ্টেম্বরেই রুপার্টের সঙ্গে আমার আলাপ।’

তিনি আরো বলেন, ‘আমি ১৪ বছর ধরে বিধবা। রুপার্টের মতো আমার স্বামীও ব্যবসায়ী ছিলেন… রুপার্ট আর আমার বোঝাপড়া খুব ভালো।’

রুপার্টের প্রথম তিনটি বিয়েতে ৬ সন্তান রয়েছে। ৯২ বছর বয়সে জীবনের নতুন শুরু করছেন বলে জানান তিনি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort