৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজাতীয়বৈশাখের আগেই চাঁদিফাটা গরম

বৈশাখের আগেই চাঁদিফাটা গরম

চৈত্র প্রায় শেষ , এপ্রিলেই জ্বালাপোড়া গরম ৷ হাতে গোনা আর কয়েকটা দিন পরই পয়লা বৈশাখ৷ এই আবহে যত দিন  এগোচ্ছে, ততই তাপমাত্রার পারদ বাড়ছে৷  ক্রমেই বাড়ছে রোদের তেজ। কালবৈশাখী বা বৃষ্টির চিহ্নমাত্র নেই। আকাশে দেখা নেই কোনও কালো মেঘ। এই আবহে দেখা দিয়েছে তাপপ্রবাহের শঙ্কা। তবে এরইমধ্যে দেশের ৪০ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং সেটি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগের ১৩ জেলা, খুলনা বিভাগের ১০ এবং বরিশাল বিভাগের ছয় জেলাসহ দেশের রাজশাহী, পাবনা, বগুড়া, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী দুদিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। তবে আগামী পাঁচ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে।

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সর্বশেষ