২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদআন্তর্জাতিক১০ ঘণ্টা মেসির বাসার সামনে অপেক্ষা, এরপর যা ঘটল

১০ ঘণ্টা মেসির বাসার সামনে অপেক্ষা, এরপর যা ঘটল

আর্জেন্টিনার বিশ্বজয়ী মহাতারকা লিওনেল মেসি কেবল মাঠেই নন, তার ইতিহাস রয়েছে মাঠের বাইরের আচরণেও। এইতো কিছুদিন আগে আর্জেন্টিনায় প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিলেন মেসিরা। সেখানে তাকে ভক্তদের ভালোবাসার মতো মধুর বিড়ম্বনায় পড়তে হয়। দেশের একটি রেস্তোরাঁয় খেতে গিয়ে তিনি ভক্তদের উপচে পড়া ভীড়ের মুখে পড়েন। সেই ভীড় সামলে দেখা দেওয়া কিংবা মাঝরাস্তায় গাড়ির গ্লাস নামিয়ে হাত নাড়িয়ে মেসি তাদের আবদার মিটিয়েছেন। এবার তো ভক্তকে বাড়িতেই নিয়ে বসলেন তিনি।

তবে সেই ভক্তও বেশ ধৈর্যের পরিচয় দিয়েছেন। মেসির দেখা পেতে প্যারিসে তার বাসার সামনে বসেছিলেন ১০ ঘণ্টা। জুয়ান পোলকান নামের সেই ভক্ত আর্জেন্টিনার একজন ফুটসাল খেলোয়াড়। পরবর্তীতে তার সেই অপেক্ষার পুরস্কারও পেয়েছেন। দরজা খুলে মেসি তাকে নিয়ে যান নিজের বাসায়।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবরে এই তথ্য বলা হয়েছে। মূলত যুক্তরাস্ট্রের অনলাইন সংবাদমাধ্যম ‘ইনফোবে’র সঙ্গে ওই বিষয়ে একটি সাক্ষাৎকার দেন পোলকান। এর আগে তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও টিকটকে মেসির সঙ্গে সাক্ষাতের ভিডিও প্রকাশ করেন।

তবে মেসির বাসা খুঁজে পেতে পোলকানের বেশ বেগ পোহাতে হয়েছে। মেসির সাক্ষাৎ পাওয়ার মতো সেই সৌভাগ্যের ভাগিদার হতে রীতিমতো সংগ্রাম শুরু করেন এই ফুটসাল খেলোয়াড়, ‌‌‘সেখানে যাওয়ার আগে আমি সম্ভাব্য সবকিছু করেছি। (মেসির বাসার) ঠিকানাটা ইন্টারনেটে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। শেষ পর্যন্ত একজন হেয়ারড্রেসারের কাছে ঠিকানাটা পেয়েছি, যে প্যারিসেই থাকে এবং তার (মেসি) বাসায় গিয়েছিল। সে আমাকে ঠিকমতো জায়গাটা দেখায়নি। তবে বাসাটা কোথায় তা বুঝিয়ে দিয়েছে। তবে অনেকেই তার বাসার ঠিকানা পেতে কল দিয়েছিল, কিন্তু মেসির প্রতি সম্মান রেখে কাউকে আমি ঠিকানা দিইনি। এরপর যখন তার বাসার সামনে পৌঁছাই তখন সকাল ৮টা। বাসাটা খুঁজে পেতে ৪৫ মিনিটের বেশি লাগেনি।’
এরপর মেসির বাসার সামনে অপেক্ষা করা নিয়েও কথা বলেন পোলকান, ‘অপেক্ষা করেছি ভালোবাসা থেকে। তার সঙ্গে দেখা করার ইচ্ছাটা মনের ভেতর পুষে রেখেছিলাম। যে হোস্টেলে ছিলাম সকালে সেখানে শুধু একটা কফি খেয়েছিলাম, এরপর রাতে ফেরার আগপর্যন্ত সারা দিনে কিছু খাইনি। (মেসির বাসার সামনে অপেক্ষার সময়) লোকজন আমার পাশ দিয়ে যাওয়ার সময় জার্সি দেখে ভেবেছে, মেসির সঙ্গে হয়তো কোনো সংযোগ আছে! সকাল ৯টা পর্যন্ত বসে থাকার পর তাকে অনুশীলনে যেতে দেখি। শুরুতে সে একা ছিল, দুপুরের দিকে একটি ছেলে এসে তাঁর সঙ্গে যোগ দেয় এবং দুর্দান্ত একটি চিত্রকর্মও এনে দেয়।’

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort