১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদআনক্যাটাগরিরমজানে তৈরি বিখ্যাত ইসলামী স্থাপত্য

রমজানে তৈরি বিখ্যাত ইসলামী স্থাপত্য

রমজান মাসে সমাজে অন্যায় প্রতিরোধ ও ন্যায় প্রতিষ্ঠার পাশাপাশি জনসেবামূলক কার্যক্রমের বিশেষ ঐতিহ্যও আছে। আল-মাওয়ায়িজ গ্রন্থে বলা হয়, মিসরের গভর্নর আহমদ বিন তুলুন দেখলেন, (কায়রোর অন্যতম প্রাচীনতম মসজিদ) মসজিদ নির্মাণের সময় শ্রমিকরা রাত পর্যন্ত কাজ করছে। রমজান মাস শুরু হলে তিনি বলেন, দরিদ্র মানুষ কখন পরিবারের জন্য ইফতার কিনবে? তাদের আছরের পর ছেড়ে দেওয়া হোক। পরবর্তী সময়ে এই নিয়ম অব্যাহত থাকে। রমজান মাসের পর তারা আগের মতো কাজ করে। তখন তিনি বলেন, তাদের দোয়া আমার কাছে পৌঁছেছে। আমি এর বরকত অনুভব করেছি। ২৬৫ হিজরির রমজান মাসে মসজিদটির নির্মাণকাজ সম্পন্ন হয়।

মরক্কোর ফেজ শহরে অবস্থিত আল কারাউইন বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত। প্রখ্যাত মুসলিম জ্ঞানতাপসী ফাতেমা বিনতে মুহাম্মদ আল-ফিহরির অর্থায়নে তা নির্মিত হয়। জ্ঞানচর্চায় সহযোগিতার জন্য মহান আল্লাহর কাছে দ্বিগুণ সওয়াবের আশায় তিনি এর নির্মাণকাজ পবিত্র রমজান মাসে শুরু করতে বলেছিলেন। এই প্রসঙ্গে আল-ইসতিকসা লি-আখবারি দুওয়ালিল মাগরিল আকসা গ্রন্থে ঐতিহাসিক ইবনে আরাবি বলেছেন, ফাতেমার স্বামী ও ভাইয়েরা মারা গেলে তিনি তাদের থেকে অঢেল সম্পত্তি উত্তরাধিকার সূূত্রে লাভ করেন। তিনি এই বিপুল পরিমাণ অর্থ ভালো কাজে ব্যয়ের ইচ্ছা করেন। আল্লাহর সন্তুষ্টি লাভে তিনি একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা করে জমি ক্রয় করেন। এরপর খননকার্যের মাধ্যমে মসজিদ নির্মাণের কাজ শুরু করেন। সেই দিনটি ছিল ২৪৫ হিজরি মোতাবেক ৮৫৯ খ্রি. রমজান মাসের প্রথম দিন।

অনুরূপ সুলতান সালাউদ্দিন আইউবি জনকল্যাণমূলক নানা পদক্ষেপ নেন। তিনি পুরো বছর নানা কাজে ব্যস্ত থাকতেন। এমনকি রমজান মাসেও তার কাজের মাত্রা আরো বেড়ে যেত। মাসালিকুল আবসার গ্রন্থে বলা হয়, সালাউদ্দিন আইউবি রমজানেও অন্য মাসের মতো কর্মতৎপর ছিলেন। ৫৮৮ হিজরির রমজানে তিনি জেরুজালেম পরিদর্শনে যান। তিনি সাধারণ মানুষের অবস্থা পর্যবেক্ষণ করেন এবং শহরের প্রাচীর সংস্কার ও পুনর্নির্মাণের নির্দেশ দেন। জেরুজালেমের স্থানীয় মাদরাসার ওয়াকফ সম্পত্তি বৃদ্ধি করেন।

মামলুক গভর্নর সাইফুদ্দিন সুরগাতমুশ আল-নাসিরি নির্মিত মাদরাসা কায়রোর অনন্য স্থাপত্যনিদর্শনের অন্যতম। সেই মাদরাসাটির নির্মাণকাজও ৭৫৬ হিজরির রমজান মাসের বৃহস্পতিবার শুরু হয়েছিল। পরের বছর জুমাদাল উলা মাসে দৃষ্টিনন্দন মাদরাসাটির নির্মাণকাজ শেষ হয়।

ইবনে তাইফুর তার কিতাবু বাগদাদ গ্রন্থে লিখেছেন, আব্বাসি খলিফা মামুনের কাছে অভিযোগ করা হয়, রমজান মাসে ব্যবসায়ীরা কাইল (ওজনের পরিমাপক) নিয়ে দুর্বল মানুষের সঙ্গে প্রতারণা করে।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort