১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজাতীয়রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকালে লন্ডনে কমনওয়েলথ লিডার্স ইভেন্টে যোগ দেন। পালমলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে শেখ হাসিনা ডেলিগেট লাউঞ্জে কমনওয়েলথের প্রধান রাজা তৃতীয় চার্লসের সঙ্গে মতবিনিময় করেন। তিনি মার্লবোরো হাউসের গার্ডেনে কমনওয়েলথ যৌথ পরিবারের ফটো সেশনে যোগ দেবেন।
শেখ হাসিনা সেখানে প্রধান সম্মেলন কক্ষে কমনওয়েলথ নেতাদের আলোচনায় যোগ দেবেন, যেখানে রুয়ান্ডার প্রেসিডেন্ট এবং অফিসে কমনওয়েলথ চেয়ার পল কাগামে সভাপতিত্ব করবেন। সন্ধ্যায় তিনি বাকিংহাম প্যালেসে রাজা ও রানী কনসোর্টের রাজ্যাভিষেকের উপলক্ষে আসা রাষ্ট্রপ্রধান, সরকার ও বিদেশি প্রতিনিধিদের সঙ্গে সংবর্ধনায় যোগ দেবেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন অধ্যাপক পায়ম আখাভান।

আখাভান আন্তর্জাতিক আইনের অধ্যাপক এবং টরন্টো বিশ্ববিদ্যালয়ের ম্যাসি কলেজের সিনিয়র ফেলো, স্থায়ী সালিশি আদালতের সদস্য এবং প্রাক্তন যুগোস্লাভিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অফিসের প্রাক্তন আইনি উপদেষ্টা।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort