১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজাতীয়বাংলাদেশ ভূখণ্ড অতিক্রম করেছে মোখা

বাংলাদেশ ভূখণ্ড অতিক্রম করেছে মোখা

ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের ভূখণ্ড থেকে চলে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পরিচালক আজিজুর রহমান রোববার (১৪ মে) রাত ৮ টায় গণমাধ্যমকে এ কথা বলেন।
তিনি বলেন, ‘এটা আমাদের দেশ থেকে পুরোপুরি চলে গেছে। আমাদের ভূখণ্ডে এটার আর কোন অস্তিত্ব নেই।’

এদিকে কক্সবাজার সমুদ্র বন্দরের ওপর ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
জিজুর রহমান আরও বলেন, ‘ঝড়টা আর নেই, মানুষজন তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে।’

তবে ঝড় চলে গেলেও সেটার প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টি থাকবে বলে তিনি জানান। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় সমুদ্র উত্তাল থাকায় মাছ ধরতে আপাতত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঝড় চলে যাওয়ায় অতিবৃষ্টি বা ভূমি ধ্বসের সম্ভাবনাও নেই বলে জানান আজিজুর রহমান।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort