১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদআশপাশশাহ আমানতে ফ্লাইট ওঠানামা শুরু

শাহ আমানতে ফ্লাইট ওঠানামা শুরু

ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে যাওয়ায় সোমবার (১৫ মে) নিয়মিত ফ্লাইট ওঠানামা শুরু হচ্ছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

শনিবার (১৩ মে) সকাল ৬টা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।রোববার (১৪ মে) রাতে ফ্লাইট চালুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।

তিনি জানান, আবহাওয়া অধিদপ্তরের ৮ নম্বর মহাবিপদ সংকেতের পরিপ্রেক্ষিতে শনিবার সকাল ৬টা থেকে শাহ আমানতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।সোমবার থেকে নিয়মিত ফ্লাইট ওঠানামা করবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort