২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদআশপাশচিত্রনায়ক ফারুকের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

বাংলা চলচ্চিত্রে ‘মিয়াভাই’ নামে খ্যাত চিত্রনায়ক বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। 

সোমবার (১৫ মে) সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৪ বছর বয়সে এই তারকার মৃত্যুতে তথ্যমন্ত্রী তার শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ড. হাছান তার শোকবার্তায় বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের চলচ্চিত্র যাদের হাত ধরে ঘুরে দাঁড়িয়েছিল, আকবর হোসেন পাঠান ফারুক তাদের অন্যতম। চিত্রনায়ক ফারুক ‘জলছবি’, ‘আবার তোরা মানুষ হ’, ‘সুজন সখী’, ‘লাঠিয়াল, সূর্যগ্রহণ’, ‘মাটির মায়া’, ‘নয়নমণি’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’ এমন অসংখ্য সিনেমায় অভিনয় করে মানুষের প্রশংসা অর্জন ও মনজয় করেছেন । ২০১৬ সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননায় ভূষিত হন।

১৯৪৮ সালের ১৮ আগস্ট ঢাকায় জন্মগ্রহণকারী ফারুক ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে কবরীর সাথে জুটি বেঁধে সিনেমা জগতে অভিষিক্ত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী ফারজানা ও দুই সন্তান কন্যা ফারিহা তাবাসসুম পাঠান ও পুত্র রওশন হোসেন পাঠান শরৎকে রেখে গেছেন।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort