ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। সিঙ্গাপুর থেকে মঙ্গলবার (১৬ মে) সকালে ঢাকায় পৌঁছাবে তার মরদেহ।
সোমবার (১৫ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক ফারুকের ভগ্নীপতি বীর মুক্তিযোদ্ধা কে.বি.এম মফিজুর রহমান খান।
মফিজুর রহমান খান জানান, ফারুকের মরদেহ সকাল ৯টায় রাজধানী ঢাকার উত্তরায় নিজ বাসায় নিয়ে যাওয়া হবে। বেলা ১১টায় জাতীয় শহীদ মিনার সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য নেওয়া হবে। বাদ যোহর এফডিসিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট গুণীজনের শ্রদ্ধা জ্ঞাপন করবেন ও সেখানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর গুলশান-২ আজাদ মসজিদে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।


