
রোগীদের স্মৃতিকে জাগিয়ে তুলতে এবং বিগত কয়েক দশকের স্মৃতির জগতকে ক্ষুদ্রতম বিবরণে পুননির্মাণ করার প্রক্রিয়া নিয়ে টাইম শেল্টার উপন্যাসটি আবর্তিত হয়েছে।
‘টাইম শেল্টার’ উপন্যাসের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেছেন বুলগেরিয়ান লেখক জর্জি গোসপোদিনভ এবং অনুবাদক অ্যাঞ্জেলা রোডেল।
স্থানীয় সময় মঙ্গলবাল এই পুরস্কারের ঘোষণা দেয়া হয় বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
এর মাধ্যমে বুলগেরিয়ান ভাষায় প্রথম কোনো উপন্যাস বুকার পেল। বইটি ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। পরীক্ষামূলক আলঝেইমারের চিকিৎসা দেয় এমন একটি ক্লিনিককে কেন্দ্র করে উপন্যাসটি লেখা হয়েছে।
যুক্তরাজ্য থেকে প্রকাশিত ইংরেজি ভাষার উপন্যাসের জন্য দেয়া হয় আন্তর্জাতিক বুকার পুরস্কার। এ পুরস্কারের মূল্যমান ৫০ হাজার পাউন্ড। এবার লেখক ও অনুবাদককে পুরস্কারের অর্থ সমানভাগে ভাগ করে দেয়া হবে।
রোগীদের স্মৃতিকে জাগিয়ে তুলতে এবং বিগত কয়েক দশকের স্মৃতির জগতকে ক্ষুদ্রতম বিবরণে পুননির্মাণ করার প্রক্রিয়া নিয়ে টাইম শেল্টার উপন্যাসটি আবর্তিত হয়েছে।
উপন্যাসিক এবং কবি জর্জি গোসপোদিনভ ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন। সবচেয়ে আন্তর্জাতিকভাবে প্রশংসিত আধুনিক বুলগেরিয়ান লেখক তিনি। তার লেখা ২৫টি ভাষায় অনূদিত হয়েছে।
অ্যাঞ্জেলা রোডেল যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বাসিন্দা। তবে বুলগেরিয়াতে থাকেন এবং কাজ করেন। তার কবিতা এবং গদ্য অনুবাদ সাহিত্য পত্রিকা এবং সংকলন জুড়ে প্রকাশিত হয়েছে। বুলগেরিয়ান সংস্কৃতিতে অবদানের জন্য তাকে ২০১৪ সালে বুলগেরিয়ান নাগরিকত্ব দেয়া হয়েছে।
আরও পড়ুন:


