১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদআন্তর্জাতিকনতুন বছরে যে দেশে যেতে লাগবে না কোনো ভিসা

নতুন বছরে যে দেশে যেতে লাগবে না কোনো ভিসা

আফ্রিকার দেশ কেনিয়া নতুন বছরে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর দিতে যাচ্ছে। আগামী ২০২৪ সাল থেকে দেশটিতে যেতে লাগবে না অগ্রিম কোনো ভিসা।
দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো গত ১২ ডিসেম্বর বিষয়টি নিশ্চিত করে এক ঘোষণা দিয়েছেন। খবর সিএনএনের।

রুটো বলেন, এখন থেকে কেনিয়ায় আসতে চাইলে বিশ্বের কোনো প্রান্তের মানুষকেই আর ভিসার আবেদন করার কষ্টটা করতে হবে না।

কেনিয়ার ৬০তম স্বাধীনতা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে রুটো এ ঘোষণা দেন। ১৯৬৩ সালের ১২ ডিসেম্বর কেনিয়া ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

চলতি বছরের অক্টোবরে কঙ্গোয় এক সম্মেলনে রুটো বলেছিলেন, ২০২৩ সালের পর থেকে আফ্রিকার দেশগুলোর মানুষের কেনিয়ায় যেতে আর কোনো ভিসা লাগবে না।

উল্লেখ্য, কেনিয়ার অর্থনীতিতে পর্যটন একটি গুরুত্বপূর্ণ খাত। দেশটির সমুদ্রসৈকত ও ওয়াইল্ড লাইফ সাফারি অন্যতম আকর্ষণ পর্যটকদের জন্য।

 

সর্বশেষ