২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজাতীয়নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হয়েছে: মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য

নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হয়েছে: মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য

বাংলাদেশের নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন কংগ্রেস সদস্য জিম বেটস। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট পর্যবেক্ষণ শেষে রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সরকারের আয়োজনে রাজধানীর সোনারগাঁও হোটেলে বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে ডেমোক্রেটিক পার্টির টিকেটে নির্বাচিত সাবেক ওই কংগ্রেস সদস্য বলেন, ‘আমি অবশ্যই বলতে চাই, আমার দেশের গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যমের মতো অনুসন্ধানী ও সৎ নয়। যেটি বাস্তবে হয়, সেটির বিষয়ে তারা রিপোর্ট করে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত যুক্তরাষ্ট্রের আরেক পর্যবেক্ষক ও আমেরিকান গ্লোবাল স্ট্র্যাটেজিসের প্রধান নির্বাহী আলেক্সান্ডার গ্রে বলেন, ‘আমি নিজের চোখে যা দেখেছি, সেটি হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। নির্বাচন দক্ষতার সঙ্গে পরিচালিত হয়েছে। ভোটাররা উৎসাহের সঙ্গে ভোটকেন্দ্রে গেছেন। আমরা সন্তুষ্ট যে নির্বাচন অত্যন্ত দক্ষতা ও সততার সঙ্গে পরিচালনা করা হয়েছে।’

সর্বশেষ