১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজাতীয়পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়

অনলাইন ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতলো বাংলাদেশ। পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে এই প্রথম পাকিস্তানকে হোয়াইট ওয়াশও করলো বাংলাদেশ। সেই সাথে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজও জিতলো বাংলাদেশ। এর আগে প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ।
টেস্ট ক্রিকেটে চতুর্থবারের মতো প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। এর আগে ওয়েস্ট ইন্ডিজকে দুইবার ও জিম্বাবুয়েকে একবার সিরিজের সব ম্যাচে হারায় তারা।

স্কোর : প্রথম ইনিংসে পাকিস্তান ২৭৪ রান এবং বাংলাদেশ ২৬২ রান করে।
দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ১৭২ রান করলে জবাবে বাংলাদেশ ১৮৫ রান তুলেই জয় পেয়ে যায়। যার সংক্ষিপ্ত রূপ হলো ১৮৫/৪ (লক্ষ্য ১৮৫), (জাকির ৪০, সাদমান ২৪, শান্ত ৩৮, মুমিনুল ৩৪, মুশফিক ২২*, সাকিব ২১*; হামজা ১/৪৬, খুররাম ১/৪০, আবরার ১/৪০, সালমান ১/১৭)। আর এতেই বাংলাদেশ ৬ উইকেটে জয় পেয়ে যায়। ম্যাচ সেরা হয়েছেন লিটন কুমার দাস এবং সিরিজ সেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ।

সর্বশেষ