২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজাতীয়প্রধান উপদেষ্টার ২৫ দফা বাস্তবায়নে সচিবদের নির্দেশনা

প্রধান উপদেষ্টার ২৫ দফা বাস্তবায়নে সচিবদের নির্দেশনা

অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া ২৫ দফা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নে সচিবদের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের স্বাক্ষর করা এ সংক্রান্ত চিঠি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে ইতোমধ্যেই পাঠানো হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, প্রধান উপদেষ্টার ওই ২৫ দফার মধ্যে
সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে প্রধান উপদেষ্টার ‘মার্চিং অর্ডার’ অনুসরণ করা, জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করা, দুর্নীতির মূলোৎপাটন করে, সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করা,বাজেটের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির ব্যবস্থা করা, কৃষি উৎপাদন যাতে ব্যাহত না করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন, সরবরাহ ও সঞ্চালন নিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা অন্যতম।

সর্বশেষ