১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজাতীয়পাহাড়ের নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

পাহাড়ের নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

পাহাড়ে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, নিরাপত্তার বিষয়ে যে ধরনের সহযোগিতা প্রয়োজন, তা আমরা দেব। পার্বত্য অঞ্চলে নিরাপত্তার কোনো শঙ্কা নেই।

বুধবার (৯ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা পাহাড়ে শান্তি ও নিরাপত্তা ভঙ্গের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিছু দুষ্কৃতকারী সবসময় পরিস্থিতি খারাপ করার চেষ্টা করে, কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সেগুলো মোকাবিলা করতে সক্ষম হয়েছে। অন্তর্বর্তী সরকার এটি হতে দেবে না, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি দুর্গাপূজার প্রসঙ্গে বলেন, পূজা খুব ভালোভাবে হবে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গতকালআমি গাজীপুরের পূজামণ্ডপ পরিদর্শন করেছি এবং সেখানের পরিস্থিতি ভালো।

বৌদ্ধ ধর্মের দ্বিতীয় বৃহত্তম উৎসব প্রবারণা পূর্ণিমা প্রসঙ্গে তিনি বলেন, এবার এটি আনন্দঘন পরিবেশে উদযাপন করা হবে। সেখানে নিরাপত্তার কোনো শঙ্কা নেই।

উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ-এ বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উপদেষ্টা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, আন্তর্জাতিক বৌদ্ধ বিহার ঢাকার অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের ও উপাধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধানন্দ মহাথের, বাংলাদেশ বু্দ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয়দত্ত বড়ুয়া সাক্ষাৎ করেন।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort