ঘূর্ণিঝড়ে রূপ নিতে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত চলছে। এতে বৃষ্টিপাতও বাড়তে পারে। ভারত ও বাংলাদেশের আবহাওয়া অফিস এমন তথ্য জানিয়েছে। ১৪ অক্টোবর সোমবার দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি করতে পারে৷
আবহাওয়া অফিস জানিয়েছে, লঘু চাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে এবং শক্তি বাড়িয়ে সুস্পষ্ট আকারে পরিণত হতে পারে। পরেরদিন যার ফলে ঘূর্ণিঝড়ও হতে পারে এরপর ১৭ অক্টোবর এটি উপকূলে উঠে আসতে পারে। আগামী তিনদিনের পূর্বাভাসে জানানো হয়েছে, ১৩ অক্টোবর রোববার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১৪ অক্টোবর সোমবার সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরদিন ১৫ অক্টোবর মঙ্গলবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


