প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানিয়েছেন, নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য সরকার শিগগিরই একটি সার্চ কমিটি গঠন করবে।
১৯ অক্টোবর শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
মাহফুজ আলম বলেন, সরকার নিরপেক্ষ অবস্থান থেকে নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিদের নিয়ে এই সার্চ কমিটি গঠন করবে।
নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটি করবে সরকার
অনলাইন ডেস্ক


