১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজাতীয়রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীদের বঙ্গভবনে ঢোকার চেষ্টা

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীদের বঙ্গভবনে ঢোকার চেষ্টা

অনলাইন ডেস্ক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে বিক্ষোভকারীরা বঙ্গভবনে ঢোকার চেষ্টা করেছে। এসময় আইন-শৃঙ্খলা বাহিনী তাদের বাধা দিতে সাউন্ড গ্রেনেড ছুড়লে সাংবাদিকসহ ৫ জন আহত হন।
আহতরা হলেন- শ্যামপুর বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ বিশাল (২৪), হকার শফিকুল ইসলাম (৪৫), সাংবাদিক রাজু আহমেদ (২৫), চিত্রসাংবাদিক রিপন রেজা (২৮), কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী আরিফ খান (২০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সর্বশেষ