সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ধারা ১৮ এর উপ-ধারা (১)-এ দেওয়া ক্ষমতাবলে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। হত্যা, ক্যাম্পাসে নির্যাতন, সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণসহ বিভিন্ন সন্ত্রাসী কাজে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগের সহযোগী এই সংগঠনকে নিষিদ্ধ করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে ২৩ অক্টোবর বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা- ২।


