
সরকারি খরচে এ বছর কাউকে হজ্বে পাঠানো হবে না। তবে হজ্ব ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা সরকারি খরচে যাবেন।
২৪ অক্টোবর বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যায় ফরেন সার্ভিস একডেমিতে সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য গণনাধ্যমকে জানান। হজ্বের ব্যয় কমাতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানান।


