স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ জানিয়েছেন, সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের সব বাধা কেটে গেছে। তিনি বলেন, দ্রুতই আমরা এ ঘটনায় জড়িত ঘাতকদের শনাক্ত ও বিচার দেখতে পারবো।
২৫ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ও ক্র্যাব নাইট ২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা জানান।
সাগর- রুনি হত্যার বিচারের বাধা কেটে গেছে
অনলাইন ডেস্ক


