১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজাতীয়কোন দলকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার : উপ প্রেস সচিব

কোন দলকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার : উপ প্রেস সচিব

অনলাইন ডেস্ক

এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার।- এমনটাই বললেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
ছাত্রলীগের মতো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
২৮ অক্টোবর সোমবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব। এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীরও উপস্থিত ছিলেন।

সর্বশেষ