
দেশের ব্যাংকগুলোতে সাইবার আক্রমণের প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ার ফলে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এজন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সতর্কতামূলক ১৭টি পদক্ষেপ নেওয়ারও নির্দেশনা দেয়া হয়েছে।
৩১ অক্টোবর বৃহস্পতিবার পাঠানো এক চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাংলাদেশে সাইবার সিকিউরিটি ইনটেলিজেন্সের (বিসিএসআই) নিয়মিত তথ্য নিরাপত্তা পর্যবেক্ষণ ও পর্যালোচনায় দেশের কিছু ব্যাংকে ডুয়েল কারেন্সি কার্ড ও ফেসবুক এড ম্যানেজারের মাধ্যমে বে আইনিভাবে অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব কারণে সাধারণ গ্রাহক যাতে হয়রানির শিকার না হয় তার জন্য কেন্দ্রীয় ব্যাংক এই সতর্কতামূলক চিঠি ইস্যু করেছে।


