২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদআশপাশচবিতে ১৬ বছরের দুর্নীতি তদন্তে কমিটি

চবিতে ১৬ বছরের দুর্নীতি তদন্তে কমিটি

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত ১৫-১৬ বছরে নিয়োগ, ভৌত অবকাঠামো নির্মাণ কাজসহ অন্যান্য আর্থিক দুর্নীতি তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন ১০ সদস্যবিশিষ্ট তথ্য অনুসন্ধান কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১৪ নভেম্বর বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত চবির ৫৫৬তম জরুরী সিন্ডিকেট সভার সিদ্ধান্তে ১২ নভেম্বর ১০ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।।

 

সর্বশেষ