এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল ছয় কোটি ১০ লাখ ডলার। ২১ নভেম্বর বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী, এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভ ছয় কোটি ১০ লাখ বেড়ে এক হাজার ৮৪৯ কোটি ৪০ লাখ ডলারে দাঁড়াল।
বর্তমানে বিভিন্ন তহবিলসহ গঠিত মোট রিজার্ভ দুই হাজার ৪২৭ কোটি ডলার।
এক সপ্তাহে রিজার্ভ বেড়েছে ৬ কোটি ১০ লাখ ডলার
অনলাইন ডেস্ক


