ইজরায়েলের সাথে হিজবুল্লার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দক্ষিণ লেবাননের মানুষজন নিজেদের ঘরে ফিরতে শুরু করেছেন। ২৭ নভেম্বর বুধবার ভোর ৪টা ১৪ মাসের সংঘাত বন্ধ হওয়ায় গোটা লেবাননে এই প্রথম শান্তি ফিরে এলো।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই, হাজার হাজার মানুষ দক্ষিণ লেবাননে ফিরতে শুরু করে। অনেক ক্ষেত্রে ইজরায়েলি সেনাবাহিনীর সতর্কবার্তাও উপেক্ষা করা হচ্ছে। খালি করা এলাকাগুলোতে লোকজন ফিরে আসছে।


