১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজাতীয়অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিতে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে

অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিতে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে

অনলাইন ডেস্ক

অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিতে ইন্ধনদাতাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী। শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন ও চট্টগ্রামে আইনজীবী নিহতের ঘটনাসহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পেছনে তৃতীয়পক্ষ কিংবা চিহ্নিত অপরাধীদের ইন্ধন রয়েছে বলেও জানানো হয়েছে।
২৮ নভেম্বর বৃহস্পতিবার বনানীর অফিসার্স মেসে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল ইন্তেখাব হায়দার খান এসব কথা বলেন। তিনি আরো জানান, গত ১৩ নভেম্বর থেকে এখন পর্যন্ত বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ২২৮ জন মাদক ব্যবসায়ীসহ এক হাজার ৩২৮ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
তাছাড়া, গত দুই সপ্তাহে ২৪টি অস্ত্র ও ৩৬৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় সেনাবাহিনীর মোট ১২৩ জন আহত ও একজন সদস্য নিহত হয়েছেন।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort