২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজাতীয়প্রণোদনা পাবে জুতা- ব্যাগ রপ্তানিকারক

প্রণোদনা পাবে জুতা- ব্যাগ রপ্তানিকারক

অনলাইন ডেস্ক

বন্ড এবং ডিউটি ড্র-ব্যাক সুবিধার
আওতায় রপ্তানিকারকরা সিনথেটিক উপকরণ এবং কাপড়ের মিশ্রণে তৈরি জুতা এবং ব্যাগ রপ্তানির ক্ষেত্রে নগদ প্রণোদনা পাবেন। বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি  করেছে।
বিজ্ঞপ্তি অনুসারে, ২০২৪ সালের  ১ ফেব্রুয়ারি  থেকে একই বছরের  ৩০ জুন পর্যন্ত জাহাজিকৃত পণ্যের ক্ষেত্রে ৩ শতাংশ নগদ সহায়তা প্রদান করবে সরকার।
বাসস জানিয়েছে, সরকার ২০২৪ সালের  ১ জুলাই  থেকে  ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত জাহাজিকৃত পণ্যের ক্ষেত্রে  ২ শতাংশ নগদ প্রণোদনা দেবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বন্ড সুবিধার অধীনে সিনথেটিক-ফ্যাব্রিক্সের মিশ্রণে তৈরি জুতা এবং ব্যাগ রপ্তানির জন্য সংশ্লিষ্ট সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort