২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরনরেন আবৃত্তি একাডেমির নতুন কমিটি গঠন

নরেন আবৃত্তি একাডেমির নতুন কমিটি গঠন

অনলাইন ডেস্ক

নরেন আবৃত্তি একাডেমির সহযোগী সংগঠন নাটকের দল প্রসেনিয়াম। নরেন একাডেমির সদস্যরাই প্রসেনিয়াম এর সদস্য। ২০ ডিসেম্বর ২০০০ সালে নরেন একাডেমির যাত্রা শুরু। আর নাটকের দল প্রসেনিয়াম গঠন করা হয় ২০২০ সালে।নরেন আবৃত্তি একাডেমির ২৫ বছরে পদার্পন ও প্রসেনিয়াম এর ৫ বছরে পদার্পন উপলক্ষে চট্টগ্রাম শিল্পকলার মহড়া কক্ষে সদস্যদের এক মিলন মেলার আয়োজন করা হয়।আয়োজন ছিল স্মৃতি চারণ, বক্তব্য ও নরেন আবৃত্তি একাডেমির নতুন কমিটি ঘোষণা। প্রসেনিয়াম এর দলীয় প্রধান ফারজানা মুনমুন এর সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্য দিদারুল আলমের সঞ্চালনায় স্মৃতি চারণ ও বক্তব্য রাখেন আলাউদ্দিন ফরহাদ, সালমান ওয়ালী, সজীব দত্ত, সৈয়দ হোসেন,হ্যাপী চৌধুরী, কানিজ ফাতেমা রিম্পি,মারওয়া আনজুমানে জান্নাত, আজমল নবীন,মিজানুর রহমান সজীব,কেয়া শারমিন,জান্নাতুল মাওয়া,প্রসেনজিত বড়ুয়া, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নির্বাহী সদস্য শহীদুল করিম নিন্টু অভিভাবক এডভোকেট রশিক লাল বৈদ্য,ইঞ্জিনিয়ার সুমন দাশ,অতিথি নাট্যকর্মী মানিক হোসাইন,মোস্তাফা মানিক,আশিকুর রহমান। এক পর্যায়ে নরেন আবৃত্তি একাডেমির নতুন কমিটি (২০২৪-২০২৬) ঘোষণা করেন
নরেন আবৃত্তি একাডেমির পরিচালক মিশফাক রাসেল।
নাদিরা ফেরদৌস মিতুকে সভাপতি প্রবাল চৌধুরী কে সাধারণ সম্পাদক ও প্রসেনজিৎ বড়ুয়া কে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।পরে অনুভুতি প্রকাশ করেন নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে নাদিরা ফেরদৌস মিতু ও প্রবাল চৌধুরী। সংগঠনের ছোট সদস্যদের কেক কাটা ও খাওয়া দাওয়া মাধ্যমে আয়োজন এর সমাপ্তি ঘটে।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort