১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজাতীয়বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরোনো সংকট ফিরবে

সিএনএ টিভিকে ড. ইউনূস

বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরোনো সংকট ফিরবে

অনলাইন ডেস্ক

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গণ–অভ্যুত্থানে প্রাণহানির বিচার এবং কাঠামোগত সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশ আবারও পুরোনো সংকটে ফিরে যাবে।

সিঙ্গাপুরভিত্তিক চ্যানেল নিউজ এশিয়াকে (CNA) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ড. ইউনূস বলেন, বাংলাদেশে একটি গ্রহণযোগ্য, উৎসবমুখর ও জবাবদিহিমূলক নির্বাচন আয়োজন করাই তার সরকারের অন্যতম লক্ষ্য। তবে নির্বাচন বিচার ও সংস্কারের বিকল্প নয় বলেও মন্তব্য করেন তিনি।

ড. ইউনূস বলেন, ‘যদি শুধু নির্বাচন দিয়ে শুরু করি, তাহলে সংস্কার বা বিচার আর করা যাবে না। নির্বাচিতদের হাতে সব ক্ষমতা চলে যাবে এবং আমরা আবার সেই পুরোনো সমস্যায় ফিরে যাব।’ তিনি আরও বলেন, তার নেতৃত্বাধীন সরকার আইনের শাসন, জবাবদিহিতা এবং ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে।

সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ‘তিনি রাস্তায় খুব কাছ থেকে মানুষ হত্যা করেছেন। তাকে ‘‘দানব’’ বলেছি, আরও শক্তিশালী কোনো শব্দ থাকলে সেটাই ব্যবহার করতাম।’ তিনি বলেন, ভারত যেন শেখ হাসিনার প্রচারণা বন্ধ রাখে—এমন আহ্বান জানিয়েছিলেন, কারণ এতে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি হতে পারে।

ভারত, চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ‘পাকিস্তান ও চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। ভারতের সঙ্গেও আমরা সুসম্পর্ক চাই। নেপাল, ভুটান এবং ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলকে নিয়ে আঞ্চলিক অর্থনৈতিক জোট গঠনের সম্ভাবনা রয়েছে।’ তিনি মনে করেন, বঙ্গোপসাগর ঘিরে এ অঞ্চলের দেশগুলো সমন্বিতভাবে উপকৃত হতে পারে।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort