প্রচ্ছদঅন্য খবরডেনমার্কে চালু হ‌লো বাংলা বর্ণমালা স্কুল

ডেনমার্কে চালু হ‌লো বাংলা বর্ণমালা স্কুল

-শহীদুল ইসলাম টিপু, কো‌পেন‌হে‌গেন

ডেনমা‌র্কের রাজধানী কোপেন‌হে‌গে‌নে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের উদ্যোগে গত ২৭‌শে সে‌প্টেম্বর হ‌তে চালু হলো ‘বাংলা বর্ণমালা স্কুল’। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা, বর্ণমালা, সাহিত্য, ইতিহাস ও সংস্কৃতির চর্চা এবং তাদের শিকড়ের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে বাংলা‌দেশী‌দের সংগঠন এই উ‌দ্যোগ‌ গ্রহন ক‌রে‌ন।

কোপেন‌হে‌গে‌নের বেলাহয়ে শুরু হওয়া এই স্কু‌লের উ‌দ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস, কোপেনহেগেনের সম্মানিত চার্জ দ্য অ্যাফেয়ার্স জনাব তন্ময় মজুমদার। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের সভাপতি জনাব ওমর ফারুক সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত এই অনুষ্ঠা‌নে
বি‌শেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ,পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিগ্যাল অ্যাফেয়ার্স উইং-এর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ জাকেরুল আবেদিন, এ‌সো‌সি‌য়েশ‌নের সাধারণ সম্পাদক জনাব জালালউদ্দিন সুমন , উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব রফিকুল ইসলাম ও জনাব এতেশাম রেজা সেতুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও গন‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছি‌লেন কৃষিবিদ বদিউজ্জামান শেখ মামুন।

প্রধান অ‌তি‌থি বক্তৃতায় ব‌লেন,নপ্রবাসের মাটিতে একটি বাংলা স্কুল প্রতিষ্ঠা শুধু শিশুদের বাংলা বর্ণমালা শেখানোর উদ্যোগ নয়; এটি আমাদের মাতৃভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। ডেনমার্কে বেড়ে ওঠা নতুন প্রজন্ম যেন বাংলা ভাষায় কথা বলতে পারে, পড়তে ও লিখতে পারে এবং নিজেদের সাংস্কৃতিক শিকড় ও গৌরবময় ঐতিহ্য সম্পর্কে জানতে পারে—‘বাংলা বর্ণমালা স্কুল’ সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি।

‌বি‌শেষ অ‌তি‌থি ডক্টর মোহাম্মদ জাকেরুল আবেদিন ব‌্যাক্ত ক‌রেন, বাংলা ভাষা হোক প্রজন্মের বন্ধন, বাংলা সংস্কৃতি হোক আমাদের পরিচয়ের গর্ব। বাংলা‌দেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের এই মহতী উদ্যোগ প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চাকে আরও বিস্তৃত ও সমৃদ্ধ করবে।

বাংলা বর্ণমালা স্কুল’-এর পথচলা সফল ও সুন্দর হোক এই কামনা ক‌রে উপ‌স্থিত শিশু-‌কি‌শোর‌দের নি‌য়ে কেক কা‌টেন অ‌তি‌থিবর্গ গন। পাশাপা‌শি শিশু‌দের মা‌ঝে বিনামূ‌ল্যে বাংলা শিক্ষার বইও বিতরন করা হয়।
প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাসের মাটিতে গর্বের বাংলা ভাষা‌কে ছ‌ড়ি‌য়ে দেওয়ার ল‌ক্ষ্যে যাত্রা শুরু করা এই স্কুলে আপাতত পাঠদান হ‌বে সপ্তা‌হে প্রতি র‌বিবার যাথে শিশু‌দের ডে‌নিশ স্কু‌লের ক্লা‌সের সা‌থে বিঘ্ন না ঘ‌টে। পরব‌র্তিতে শিশু‌দের অ‌ভিভাক‌দেরসা‌খে আ‌লোচনা সা‌পে‌ক্ষে ক্লাস বৃ‌দ্ধির প‌রিকল্পনার কথাও জানান সদ‌্য যাত্রা শুরু করা স্কু‌লের প‌রিচালক ও এ‌সো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি জনাব ওমর ফারুক। স্কু‌লে আরও শিশু‌-কি‌শোররা ভ‌র্তি হ‌ওয়ার সু‌যোগ আ‌ছে জা‌নি‌য়ে প‌রিচালক ম‌হোদয় ক‌মিউ‌নি‌টির সবাই‌কে এই সু‌যোগ গ্রহন করার অনু‌রে‌াধ জানান। বাংলা‌দেশ হ‌তে হাজার হাজার মাইল দূ‌রে ডেনমার্ক প্রবা‌সে যারা নি‌জের সন্তা‌নের জন‌্য এই সু‌যোগ গ্রহন কর‌তে চান তারা যোগা‌যোগ কর‌তে পা‌রেন, বাংলা বর্ন মালা স্কুল প্রয‌ত্নেঃ Bellahøj skole, Svenskelejren 18, Copenhagen NV. প্রতি রোববার দুপুর ১২ টা হ‌তে ২টা। পরিচালনা পরিষদঃ মো ওমর ফারুক ফোন নং 26343675,জালাল সুমন ফোন নং 29878457 খোরশেদ আলম ফোন নং 42174644 এবং বাংলা‌দেশ এ‌সো‌সি‌য়েশ‌ন অব ডেনমা‌র্কের ফেসবুক পেইজ।

সর্বোত, আমাদের মাতৃভাষা বাংলা,
বাংলা বেঁচে থাকুক প্রজন্ম থেকে প্রজন্মে—
প্রবাসের মাটিতেও গর্বের সঙ্গে উচ্চারিত হোক আমাদের মাতৃভাষা বাংলা।

সর্বশেষ