onno shomoy

2060 POSTS

Exclusive articles:

বিশ্ব পর্যটন দিবসে পেনিনসুলায় বিশেষ সেমিনার ও পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে চট্টগ্রামের তারকা হোটেল ‍দি পেনিনসুলা চিটাগাং-এ অনুষ্ঠিত হয়েছে বিশেষ সেমিনার, ওয়ার্কশপ এবং পাবলিক স্পিকিং প্রতিযোগিতা। বুধবার (২৭ সেপ্টেম্বর) পেনিনসুলার জিনিয়া কনফারেন্স...

স্মার্ট চট্টগ্রাম বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য

চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, স্মার্ট চট্টগ্রাম বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য। নানা কারণে চট্টগ্রামের বিশেষ তাৎপর্য রয়েছে। তাই চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গেজেটভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। একটি শহরে অনেক উপাদান রয়েছে। সব উপাদান স্মার্ট হলেই গড়ে উঠবে স্মার্ট নগরী। জনমতের প্রতিফলনের ভিত্তিতে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। তাতেই কাক্সিক্ষত লক্ষ্য বাস্তবায়নের কাজ অনেকটা সহজ হবে। তিনি আরো বলেন, চট্টগ্রামে সরকারিভাগে ক্যান্সার হাসপাতাল স্থাপনের প্রস্তাব প্রধানমন্ত্রীর বরাবরে পেশ করা হয়েছে। পাশাপাশি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের বিষয়টিও তুলে ধরা হয়েছে। এ ব্যাপারে আশা করি সহসা সুফল পাওয়া যাবে। চট্টগ্রামে সবুজায়ন এবং খেলার মাঠ বৃদ্ধিরও উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধিসহ শিক্ষার প্রকৃত পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টা চলছে। চট্টগ্রাম প্রেস ক্লাবকে স্বাবলম্বী করার যেকোনো পরিকল্পনায় জেলা প্রশাসনের বিশেষ ভূমিকা থাকবে। স্মার্ট নগরীর অংশ হিসেবে চট্টগ্রামে চালু করা হচ্ছে স্মার্ট বাস। এই বাসগুলোর উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ করা, অভিভাবকদের ভোগান্তি ও যানজট নিরসন এবং দুর্ঘটনা রোধে ভূমিকা রাখা। স্মার্ট বাসে শিক্ষার্থীরা উঠলে ক্ষুদে বার্তা যাবে অভিভাবকদের মুঠোফোনে। অভিভাবকরা বাসায় কিংবা কর্মস্থলে বসে মুঠোফোনে দেখতে পারবেন তার সন্তান বাসে রয়েছে কিনা। ২৩ সেপ্টেম্বর শনিবার প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এসব কথা বলেন। তার বক্তব্যের আগে স্মার্ট চট্টগ্রাম পরিকল্পনা ও বাস্তবায়নের পাশাপাশি সুফলের নানা দিক প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। সভাপতির বক্তব্যে সালাহউদ্দিন মো. রেজা বলেন, স্মার্ট দেশ গড়তে হলে প্রয়োজন স্মার্ট মানসিকতা। চট্টগ্রাম জেলা প্রশাসন ইতোমধ্যে নানা প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। চট্টগ্রাম প্রেস ক্লাবকে স্বাবলম্বী করার ক্ষেত্রে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতার আশ্বাসের জন্য তিনি ধন্যবাদ জানান। স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক বলেন, চট্টগ্রামকে পিছিয়ে রেখে জাতীয় উন্নয়ন কখনো সম্ভব নয়। বিষয়টি সকলের কাছে বোধগম্য হলেও কার্যকর তেমন পদক্ষেপ নেই। শিক্ষা-চিকিৎসা’সহ নানাক্ষেত্রে চট্টগ্রাম অনেক পিছিয়ে। স্মার্ট চট্টগ্রাম গড়ার ক্ষেত্রে চট্টগ্রাম প্রেস ক্লাবের ও উন্নয়ন প্রয়োজন। যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ ও মো. আইয়ুব আলী, সাংবাদিক আসিফ সিরাজ, মইনুদ্দীন কাদেরী শওকত এবং জাহিদুল করিম কচি। জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মাননা স্মারক প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, গ্রন্থাগার সম্পাদক কুতুব উদ্দিন, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, এডিসি (শিক্ষা ও আইসিটি) মো. সাদি উর রহিম জাদিদ, সহকারী কমিশনার  আবদুল্লাহ আল মামুন এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

চিত্রপটে প্রতীক ও প্রকৃতি: চিত্রকর হাসি চক্রবর্তী স্মরণে

হাসি চক্রবর্তী, ডাক নাম বাচ্চু; একমাত্র তাঁর মাকেই এই নামে ডাকতে শুনেছি, যখন তিনি আসতেন এদেশে ছেলের কাছে। মামাবাড়ি গৌরনদীতে জন্ম(১৯৪৮), বেড়ে উঠেছেন বরিশালে...

শিল্পীদের কোনোভাবে সীমানার গন্ডিতে আবদ্ধ করা যায় না-রাষ্টদূত  সালাউদ্দিন নোমান চৌধুরী

নেপালের রাজধানী কাঠমান্ডুতে নেপাল আর্ট কাউন্সিলে আজ (২০ সেপ্টেম্বর)  উদ্বোধন হলো ৫ম গ্লোবাল ফ্রেন্ডশিপ আর্ট ফেস্টিভ্যাল নেপাল - ২০২৩। বাংলাদেশ আর্টিস্ট গ্রুপের আয়োজনে উক্ত...

চট্টগ্রাম প্রেস ক্লাবের ইতিহাস প্রণয়ন কমিটির সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রেস ক্লাব ইতিহাস প্রণয়ন উপ কমিটির প্রথম সভা ১৮ সেপ্টেম্বর সোমবার রাতে দৈনিক আজাদী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং ইতিহাস প্রণয়ন উপ-কমিটির আহ্বায়ক এম এ মালেক। উপস্থিত ছিলেন- চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, ইতিহাস প্রণয়ন উপ-কমিটির যুগ্ম আহ্বায়ক জসীম চৌধুরী সবুজ, উপ-কমিটির সদস্য মইনুদ্দীন কাদের শওকত, শহীদ উল আলম, নুরুল আমিন, দৈনিক আজাদীর প্রধান প্রতিবেদক হাসান আকবর, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম। সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জমি হুকুম দখলের সময়ের আলোকে প্রতিষ্ঠাবার্ষিকীর তারিখ নির্ধারণের প্রাথমিক আলোচনা হয়। প্রবীন সাংবাদিকদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে দলমতের উর্ধ্বে থেকে সকল বিষয় যাচাই বাছাইয়ের মাধ্যমে গ্রহণযোগ্য ইতিহাস প্রণয়নের ব্যাপারে গুরুত্ব এবং কারো কাছে ক্লাবের ইতিহাস সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য, ছবি, প্রকাশনা থাকলে তা সরবরাবের অনুরোধ জানানো হয়।

Breaking

Unveiling High Roller Experiences: The Luxuries of Exclusive Casino Services

Unveiling High Roller Experiences: The Luxuries of Exclusive Casino...

Why Casino Loyalty Programs Are Winning Over Millennial Gamblers

Why Casino Loyalty Programs Are Winning Over Millennial Gamblers In...

The Dark Side of Fun: Are Youth Gambling Ads Crossing Ethical Lines?

The Dark Side of Fun: Are Youth Gambling Ads...

Discover the Best Non-GamStop Casino Sites for Unlimited Fun

Did you know that approximately 60% of online gamblers...
spot_imgspot_img