১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরআনোয়ারায় লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলি এলিটের একশ পরিবারকে ইফতার সামগ্রী...

আনোয়ারায় লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলি এলিটের একশ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

আনোয়ারা উপজেলার শিলাইগড়া গ্রামে একশ পরিবারকে পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলি এলিট।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে লায়ন্স জেলা ৩১৫ বি৪ এর গভর্নর লায়ন এস এম শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৷
লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলি এলিট এর
প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ। উপস্থিত ছিলেন গাইডিং লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, জোন চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ মুসা এমজেএফ, লায়ন নাজমুন হুদা এমজেএফ, লায়ন নুরুল আকবর কাজল, লায়ন মেজবাহ উদ্দিন, লায়ন মোহাম্মদ জাহেদ, লায়ন শহীদুল ইসলাম শহীদ এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

গভর্নর লায়ন এস এম শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ দুঃস্থদের কল্যাণে লায়নিজমের অন্যান্য সেবা পৌঁছে দেবার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলি এলিট এর প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ
উপস্থিত নেতৃবৃন্দ আগামীতে বড় আকারের হেলথ ক্যাম্প করার ঘোষণা দেন এবং সবার সহযোগিতা কামনা করেন।
প্রেস রিলিজ

সর্বশেষ