১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরঅস্কারের মঞ্চে কী হবে দীপিকার পোশাক

অস্কারের মঞ্চে কী হবে দীপিকার পোশাক

অস্কারের মঞ্চে পুরস্কার তুলে দিতে ও উপস্থাপনা করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। তবে ফরাসি ব্র্যান্ড লুই ভিতোঁর নাকি ভারতীয় পোশাক পরবেন দীপিকা তা নিয়ে চলছে আলোচনা।

অস্কারের মঞ্চে আগেও দেখা গেছের অনেক ভারতীয়কে। তবে পুরস্কার তুলে দিয়েছেন ও উপস্থাপনা করেছেন মাত্র দুজন। দীপিকার আগে মিস ইন্ডিয়া ও অভিনেত্রী পার্সিস খাম্বাত্তা এবং প্রিয়াঙ্কা চোপড়া পেয়েছেন এই সম্মান।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অস্কারে পৌঁছে যাওয়ার সুখবর দিয়েছেন এই অভিনেত্রী। আর ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে তাঁর পোশাক নিয়ে।

দীপিকাকে শেষবার কাতার বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক মঞ্চে দেখা গিয়েছিল। সেখানে তিনি পরেছিলেন ফরাসি ব্র্যান্ড লুই ভিতোঁর ডিজাইন করা পোশাক। এলভির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায় প্যারিস ফ্যাশন উইকেও তাঁকে এই ব্যান্ডের পোশাকেই দেখা গেছে।

তাই অনেকেই বলছেন লুই ভিতোঁর পোশাকেই অস্কার মাতাবেন দীপিকা। তবে তিনি যেহেতু ভারতকে প্রতিনিধিত্ব করছেন, তাই দেশি পোশাক শাড়িতে উপস্থিত হলেও অবাক হবেন না ভক্তরা।

সর্বশেষ