২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবর২৬ ও ২৭ মে ব্যাপী জঁ - লুক গোদার রেট্রোসপেকটিভ চট্টগ্রাম...

২৬ ও ২৭ মে ব্যাপী জঁ – লুক গোদার রেট্রোসপেকটিভ চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে

আগামী ২৬ ও ২৭ মে ২০২৩ শুক্র ও শনিবার চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট ও আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের যৌথ উদ্যোগে দুূদিন ব্যাপী জঁ – লুক গোদার রেট্রোসপেকটিভ আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অধিবেশনে গোদারের সেরা চারটি চলচ্চিত্র প্রদর্শন করা হবে বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায়।

চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের মুখপত্র ”ডিপ ফোকাস” এর প্রথম সংখ্যা

এ উপলক্ষে প্রকাশিত হবে সুদৃশ্য একটি পোস্টার এবং চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের মুখপত্র ”ডিপ ফোকাস” এর প্রথম সংখ্যা। উদ্বোধনীতে গোদারকে নিয়ে বিস্তারিত আলোচনা করবেন লেখক ও অনুবাদক আলম খোরশেদ। প্রতিটি ছবির প্রদর্শনীর শুরুতে ছবি নিয়ে বলবেন লেখক ও চলচ্চিত্র সমালোচক সৈকত দে।

সর্বশেষ