
বাংলাদেশ জেনোসাইড স্বীকৃতি অর্জনের জন্য আন্তর্জাতিক সম্মেলন-২০২৩ উপলক্ষে জেনোসাইড বিষয়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত ইবিএফ টিমের সদস্যরা আগামী আগামী ২৪-২৬ মে চট্টগ্রামে অবস্থান করে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
টিমের সদস্যরা ২৪ মে, বুধবার, সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে পাহাড়তলী বধ্যভূমি পরিদর্শন এবং শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করবেন। ২৫ মে, বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম সিনিয়রস্ ক্লাবে সিম্পোজিয়াম-এ অংশগ্রহণ করবেন এবং বিকেল ৪টায় রাউজানের জগৎমল্লপাড়া ও ঊনসত্তরপাড়া বধ্যভূমি পরিদর্শন করবেন। এসময় তাঁরা উভয় স্থানের শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করবেন। ২৬ মে, শুক্রবার, সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকসহ চট্টগ্রামের বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করবেন। বিকেল ৪টায় তাঁরা চট্টগ্রাম ত্যাগ করবেন।
ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম, আমরা একাত্তর ও প্রজন্ম’ ৭১-এর উদ্যোগে এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট, ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক গণপাঠাগার, আমরা করবো জয়সহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় এসব কর্মসূচিতে স্ব-স্ব স্থানের মুক্তিযুদ্ধের পক্ষের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গকে অংশগ্রহণের জন্য আয়োজক সংগঠনসমূহের চট্টগ্রামের সমন্বয়ক প্রদীপ কুমার দত্ত, অনুপ সাহা এবং শওকত বাঙালি অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, ইবিএফ টিমের সদস্যরা হলেন-Mr. Harry van Bommel of Netherlands, Dr. Anthonie Holslag, Professor-Vrije Universiteit Amsterdam, Mr. Bikash Chowdhury Barua, Chairman of BASUG, Mr. Chris Blackburn, Communications Director of the Swiss Interstrategy Group, Mr. Ansar Ahmed Ullah, Co-President, EBF


