
আগামী ২ জুন শুক্রবার বিকেল ৪টায় আজাদ বুলবুল সম্পাদিত ‘বিশ্বজিৎ চৌধুরীর কথাসাহিত্য’ গ্রন্থের প্রকাশনা উৎসব চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
মূখ্য আলোচক হিসেবে থাকবেন বিটার পরিচালককবি ও নাট্যজন শিশির দত্ত। আলোচক হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. মহীবুল আজিজ , ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মুজিব রাহমান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার উপ-পরিচালক সানাউল্লাহ নূর, অনুভূতি প্রকাশ করবেন দৈনিক প্রথম আলোর চট্টগ্রামের যুগ্ম সম্পাদক কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালয়নে থাকবেন পুবাকাশ সম্পাদক মাঈন উদ্দিন জাহেদ ।
অনুষ্ঠানটি সভাপতি করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ড. আজাদ বুলবুল।
অনুষ্ঠানে সানুগ্রহ উপস্থিতি কামনা করে আমন্ত্রণ জানিয়েছেন শিক্ষক ও শিক্ষা গবেষক ড. শামসুদ্দীন শিশির।


