১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরপেনিনসুলা চিটাগাং-এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন “বিট প্লাস্টিক পলিউশন”

পেনিনসুলা চিটাগাং-এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন “বিট প্লাস্টিক পলিউশন”

বিট প্লাস্টিক পলিউশন- প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের তারকা হোটেল দ্যা পেনিনসুলা চিটাগাং-এর উদ্যোগে উদযাপন করা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৩। পেনিনসুলা সব সময়ই সামাজিক ও সাংস্কৃতিক নিয়ম ও মূল্যবোধের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যে অবদান রেখে পরিবেশ দূষণ বন্ধ করার লক্ষ্য নিয়ে কাজ করে আসছে। বাংলাদেশের পর্যটন শিল্পে অনবদ্য অবদানের পাশাপাশি পেনিনসুলা সর্বদা দূষণমুক্ত পরিবেশ প্রচারের জন্য পরিচিত।

এরই ধারাবাহিকতায় পারিপার্শ্বিক পরিবেশকে প্লাস্টিক দূষনমুক্ত রাখার স্লোগানে সোমবার (৫ মে) নানা কার্যক্রমের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করে পেনিনসুলা চিটাগাং। এ উপলক্ষ্যে টিম পেনিনসুলা চট্টগ্রামের মিরসরাইয়ে “বৃক্ষ রোপণ অভিযান” পরিচালনা করে । “বৃক্ষ রোপণ করুন, বিশ্বকে বাঁচান” ট্যাগলাইন নিয়ে সামাজিক সচেতনতার পাশাপাশি সবুজায়ন বৃদ্ধির উদ্যোগ নেয়।

এ ছাড়া প্লাস্টিকের ব্যবহার কমাতে এবং পরিবেশ দূষণ বন্ধে জনসচেতনতা তৈরি করতে বিট প্লাস্টিক থিম অনুসারে হোটেল চত্বর সাজিয়েছে পেনিনসুলা চিটাগাং। বিশ্ব পরিবেশ দিবসের দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন দি পেনিনসুলা চিটাগাং-এর চেয়ারম্যান মাহবুব রহমান। সকালে মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের সচেতনতামূলক সেমিনারে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।  এ সময় আরো উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, UNO মাহফুজা জেরিন, AC LAND মিজানুর রহমান, দ্যা পেনিনসুলা চিটাগং-এর মহাব্যবস্থাপক সুমেধা গুণবর্ধন। এছাড়া পেনিনসুলা চিটাগাং-এর সকল বিভাগীয় প্রধানগণ সেমিনারে উপস্থিত ছিলেন। সেমিনারের পর টিম পেনিনসুলা চিটাগাং একটি বৃক্ষরোপন অভিযানে অংশ নেয় যেখানে পেনিনসুলা চিটাগং কর্তৃক দুই হাজার গাছের চারা  স্থানীয়দের মাঝে বিতরণ করা হয়। পরিবেশ সুরক্ষার বিশেষ এই ক্যাম্পেইনের নেতৃত্বে ছিলেন পেনিনসুলা চিটাগং-এর চেয়ারম্যান মাহবুব রহমান এবং জেনারেল ম্যানেজার  সুমেধা গুণবর্ধন।

পেনিনসুলা চিটাগাং-এর চেয়ারম্যান  মাহবুব উর রহমান বলেন, পেনিনসুলা বাংলাদেশের পর্যটন শিল্পের অগ্রগতিতে অবদান রাখার পাশাপাশি সামাজিক মূল্যবোধ ও পরিবেশ সুরক্ষার বিষয়ে সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চট্টগ্রামের সাম্প্রদায়িক মূল্যবোধের সুরক্ষা, দেশের প্রতিটি নাগরিকের মধ্যে সচেতনতার দৃষ্টান্ত স্থাপন এবং বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর পেনিনসুলা এ ধরনের অনুষ্ঠানের উদ্যোগ অব্যাহত রাখবে।

 

সর্বশেষ