
জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা (২০২২-২৩) এর আওতায় শুদ্ধাচার প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে সহায়ক কার্যক্রমের অংশ হিসেবে ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম কার্যালয়ের সেবা প্রদান প্রক্রিয়া সহজীকরণসহ গুণগত সেবা প্রদান নিশ্চিতকল্পে সম্মানিত সেবা গ্রহীতাদের সাথে গণশুনানীর আয়োজন করা হয়েছে। ১৫ জুন সকাল ১০ ঘটিকায় হতে ১২ ঘটিকা পর্যন্ত উক্ত গণশুনানী অনুষ্ঠিত হয়।
হিসাব মহানিয়ন্ত্রক মোঃ নূরুল ইসলাম উক্ত অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস, চট্টগ্রাম বিভাগ এস এম মনজুর আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ হিসাব মহানিয়ন্ত্রক (বাজেট ও ব্যয় ব্যবস্থাপনা) মোঃ আব্দুর রাজ্জাক। বক্তব্যের শুরুতে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) মোঃ নূরুল ইসলাম বলেন, হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয় ও এর আওতাধীন অফিসে বর্তমানে সম্মানিত পেনশনারদের কষ্ট লাঘবে ওয়ান স্টপ সার্ভিস প্রদান করে হচ্ছে। গণ শুনানীতে তিনি সেবা গ্রহিতাদের বিভিন্ন মতামত মনোযোগ ও ধৈর্য সহকারে শুনেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সেবা গ্রহিতাদের গঠনমূলক পরামর্শ বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
সেবা গ্রহিতারা গণশুনানীর মত আয়োজনের উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং ডিসিএ চট্টগ্রাম কার্যালয়ে সেবা প্রদানে সন্তোষ প্রকাশ করেন।
গণ শুনানীতে সিভিল সার্জন ডা: মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচলক জনাব মোহাম্মদ আবুল কালাম, সহকারী পুলিশ কমিশনার (তদন্ত) জনাব মোঃ মোস্তফা কামাল, বিআইটিআইডি ফৌজদারহাট এর পরিচালক ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ, মেট্টোপলিটন কৃষি অফিসার জনাব রেটিনা চাকমা, চট্টগ্রাম জেনারেল হাসপাতালেরত তত্ত্ববধায়ক ডা: সেখ ফজলে রাব্বী,বাণিজ্যিক অডিট অধিদপ্তরের উপপরিচালক ফারজানা উম্মে খানম, ডেপুটি ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস জিনিয়া আকতার সুপতা, এ্যাসিস্টেন্ট ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস তুহিন চাকমা,
চট্টগ্রাম জেলা রেজিষ্টার মিশন চাকমা, চট্টগ্রাম কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহ আলম, শিল্প সম্পর্ক শিক্ষায়তনের অধ্যক্ষ আফিফা বেগমসহ বিভিন্ন দপ্তরের আয়ন ও ব্যয়ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


