
আগামী ২৪ জুন ২০২৩ বিকেল ৫ টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিস্থ মুল মিলনায়তনে নাট্যাধারকর্মি, নাট্যকার ও গবেষক আহাম্মদ কবীর স্মৃতি তর্পণ অনুষ্ঠান আয়োজন করেছে গ্রুপ থিয়েটার- নাট্যাধার।
নাট্য সংগঠক, নাট্যকার এবং গবেষক আহাম্মদ কবীর বিগত ২৮ মার্চ ২০২৩ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পটিয়াস্থ সুচক্রদন্ডী গ্রামের নিজ বাড়ীতে মৃত্য বরণ করেন।
উল্লেখ্য পাহাড়তলী বধ্যভূমির জমি থেকে USTC কর্তৃক অবৈধ দখলদারিত্ব উচ্ছেদের দাবির স্বপক্ষে প্রয়াত আহাম্মদ কবীর প্রামান্য তথ্য উপস্থাপনের প্রত্যয়ে শতাধিক শহীদ ব্যাক্তির বিস্তারিত উপাত্ব সংগ্রহ করেছিলেন। এই গবেষণা মূলক তথ্য-পরিসংখ্যানটি প্রকাশ করেছিল ‘শোভন থিয়েটার সেন্টার’।
আহাম্মদ কবীর এর অন্যতম গবেষণামূলক কির্তি হলো- নিজ গ্রাম সুচক্রদন্ডীর ইতিহাস ও ঐতিহ্যধর্মি এক অনন্য প্রকাশনা। যা প্রকাশ করেছিল ‘ইতিহাসের খসড়া’।
তাঁর অপর একটি গবেষণামূলক গ্রন্থ হলো “আন্তর্জাতিক পন্ডিতবিহার বিশ্ববিদ্যালয়: যৌক্তিক প্রত্যাশা” শিরনামের প্রকাশনা। যা প্রকাশ করেছে “বুড্ডিস্ট রিচার্স এন্ড পাবলিকেশন সেন্টার বাংলাদেশ”।
জীবদ্দশায় আহাম্মদ কবীর প্রায় অর্ধশত নাটক রচনা করেছেন। যার অধিকাংশই মঞ্চায়িত হয়েছে। নাট্যাধার প্রযোজিত আহাম্মদ কবীর রচিত নাটক ৫ হলো ‘বিরাঙ্গনা স্বাক্ষাৎকার’, ‘ফুলজান’, ‘ধানমন্ডি ৩২ এবং…….’, বিক্ষুব্ধ স্বদেশীর গান’ ও ‘পন্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’।
আগামী ২৫ জুন ২০২৩ সন্ধ্যা ৭ টায় “পন্ডিত বিহার বিশ্ববিদ্যালয়” নাটকটির উদ্বোধনী প্রদর্শনী মঞ্চস্থ হবে জেলা শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে। নাটকটির নির্দেশনা দিয়েছেন মোস্তফা কামাল যাত্রা।
নাট্যাধার সমন্নয়ক মাশরুজ্জামান মুকুট ২৪ জুনের স্মৃতি তর্পণ অনুষ্ঠান ও ২৫ জুনের নাট্য প্রদর্শনীতে সকলকে উপস্থিত থাকার আমন্থণ জানিয়েছেন।


