
কনকর্ড এন্টারটেইনমেন্ট কোঃ লিঃ এবং এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম এর মধ্যে গত ০৩ সেপ্টেম্বর, ২০২৩ ইং একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় । এই চুক্তির আওতায় এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম এর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ঢাকার বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স, রিসোর্ট আটলান্টিস এবং চট্টগ্রাম এর ফয়ে’স লেক কমপ্লেক্স ও ফয়ে’স লেক রিসোর্ট এ বিনোদনের ক্ষেত্রে বিশেষ মূল্য ছাড় উপভোগ করতে পারবেন। উক্ত অনুষ্ঠানে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোঃ লিঃ এর পক্ষে মনোয়ার হোসেন রনি, সহকারী মহাব্যবস্থাপক, সেলস এন্ড মার্কেটিং এবং এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম এর পক্ষে বিনোদ সিং, উপ-মহাব্যবস্থাপক, বিজিনেস ডেভেলপমপন্ট, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম কার্যালয় এ এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন মো. শাহনেওয়াজ চৌধুরী, উপ-ব্যবস্থাপক, মার্কেটিং, কনকর্ড এন্টারটেইনমেন্ট কোঃ লিঃ রিজভী রনি, হেড অব এইচ, আর, মিসেস ফারাহ সুলতানা, হেড অব কর্পোররেট, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম সহ উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ।


