
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক-এর রচনা ও খ্যাতিমান নাট্যব্যক্তিত্ব অনন্ত হিরা’র নির্দেশনায় গতকাল চট্টগ্রামের টিআইসি মিলনায়তনে মঞ্চস্থ হলো কাব্যনাটক ‘ঈর্ষা’।
বাংলাদেশ এবং ভারতের মাত্র তিনজন অভিনেতার অনবদ্য পরিবেশনায় নাটকটি উপভোগ করেছেন রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট-এর সদস্যবৃন্দসহ আরো অনেকেই। প্রায় আড়াই ঘন্টা ব্যাপ্তির নাটকটি পিনপতন নীরবতায় দর্শকরা উপভোগ করেছেন। পুরো নাটকে সংলাপের সংখ্যা মাত্র ৭টি। জীবনের সঙ্গে জীবন ও শিল্পের সঙ্গে শিল্পের দ্বন্দের এক অনন্য আয়োজন এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধই উপজীব্য ছিলো নাটকটিতে।
নাটক শেষে মঞ্চে শিল্পীদের সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট। ক্লাব নেতৃবৃন্দ নাটক এবং অভিনয় শিল্পীদের ভূয়সি প্রশংসা করেন। নাটকের কুশিলববৃন্দ এ সম্মাননায় আপ্লুত হন এবং আগামীতে আরো ভালো নাটকসহ মঞ্চে আসবার কথা ব্যক্ত করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যজন শুভ্রা বিশ^াস, ক্লাবের কমিউনিটি সার্ভিস ডিরেক্টর পিপি হাসিনা আক্তার লিপি, ক্লাব সেক্রেটারি লেখক-সাংবাদিক শওকত বাঙালি, সদস্য রোটারিয়ান নীলুফার আজাদ, রোটারিয়ান পাভেল প্রমুখ।


