১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবর৩১ ডিসেম্বর শিল্পকলায় প্রসেনিয়াম প্রযোজিত নাটক সারারাত্তির

৩১ ডিসেম্বর শিল্পকলায় প্রসেনিয়াম প্রযোজিত নাটক সারারাত্তির

৩১ ডিসেম্বর শিল্পকলায় নাটক সারারাত্তির মননে অনুরণন এই শ্লোগানকে প্রতিপাদ্য করে ২০২০-এ যাত্রা শুরু হয়েছিল নাটকের দল প্রসেনিয়াম-এর। আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬.৩০ টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে পরিবেশন করা হবে প্রসেনিয়াম প্রযোজিত নাটক সারারাত্তির। রচনা বাদল সরকার, নির্দেশনায় মোকাদ্দেম মোরশেদ।সারারাত্তির এর প্রধান তিন চরিত্রে অভিনয় করছেন মোকাদ্দেম মোরশেদ,মিশফাক রাসেল ও জয়া প্রযুক্তা কোরিওগ্রাফিতে অংশগ্রহন করেছেন প্রবাল চৌধুরী,আনিকা ফেরদৌস,প্রিয়ন্তি দাশ পৃথা,জারিন বিনতে জসিম,সুহাইলা আফরোজ,উদাইসা মুনতাহানা,রূপকথা দাশ,জুয়ারীয়া মুস্তফা । আলোক পরিকল্পনা করেছেন মোসলেম উদ্দিন শিকদার এবং মঞ্চ ও পোশাক পরিকল্পনা করেছেন সিরাজাম মুনিরা স্বর্ণা। কোরিওগ্রাফি হ্যাপী চৌধুরী আবহ পরিকল্পনায় মোকাদ্দেম মোরশেদ এবং শব্দ প্রক্ষেপনে দিদারুল আলম ও পার্থ সেন। প্রযোজনা অধিকর্তা ফারজানা মুনমুন।

সর্বশেষ