প্রচ্ছদঅন্য খবরপেনিনসুলায় মাঘ উৎসব শুরু

পেনিনসুলায় মাঘ উৎসব শুরু

তারকা হোটেল দি পেনিনসুলা চিটাগাংয়ে শীতকালীন বৈচিত্র্যময় খাবার বড় আয়োজন নিয়ে শুরু হয়েছে মাঘ উৎসব।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে লেগুনা রেস্টুরেন্টে পেনিনসুলার জেনারেল ম্যানেজার সুমেধা গুণবর্ধন বিভাগীয় প্রধানদের নিয়ে উৎসবের উদ্বোধন করেন।

সপ্তাহব্যাপী এ উৎসবে শতাধিক মেনু অতিথিদের খাবারের স্বাদে নতুন অভিজ্ঞতা যোগ করবে।

প্রতিদিন রাতে ৩ হাজার ২০০ টাকায় শীতের ব্যুফে ডিনার উপভোগ করতে পারবেন অতিথিরা। নির্দিষ্ট ব্যাংকের কার্ডে রয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার।

বিস্তারিত ফোনে (01755554551, 01755554617) জানা যাবে।

সর্বশেষ